| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৭:১৮:৫৮:অপরাহ্ন  |  ১৫৩৫ বার পঠিত
জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। আহত তৌফিকুল ইসলাম (১৪) জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হলো সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ এবং হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ। আহত তৌফিকুল ইসলাম সদর উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌফিকুল ইসলাম ও অভিযুক্ত দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মাঠ এলাকায় পুনরায় উত্তেজনার সৃষ্টি হলে পলাশ ও শফিক রাজ মিলে তৌফিকুল ইসলামের ওপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, “ঘটনার পরপরই দুই কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উভয় পক্ষের অভিভাবকের সঙ্গে মীমাংসার আলোচনা চলছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪