| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় আটকে রাখা আদম ব্যবসায়ী উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১২:৪৬:০১:অপরাহ্ন  |  ১৭৬৭১০৬ বার পঠিত
ভাঙ্গায় আটকে রাখা আদম ব্যবসায়ী উদ্ধার
ছবির ক্যাপশন: ভাঙ্গায় আটকে রাখা আদম ব্যবসায়ী উদ্ধার

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় জামাল উদ্দিন নামে এক আদম ব্যবসায়ীকে জোড়করে আটকে রাখার অভিযোগে রোববার (২৯ জুন) রাতে পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামকে আটক ও তার বাড়ি থেকে আদম ব্যবসায়ীকে উদ্ধার করেছে যৌথবাহিনী। আদম ব্যবসায়ীর গ্রামের বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার বাগকুচি।

ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামের সাথে আদম সংক্রান্ত টাকার লেনদেন সূত্রতায় আটকের খবর পেয়ে যৌথবাহিনী সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। ফরিদপুর যৌথ বাহিনীর ক্যাম্প পরিচালক ক্যাপ্টেন আজমাইন হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

ভুক্তভোগী শফিকুল ইসলামের ভাষ্যমতে, মালোয়শীয়া পাঠানোর কথা বলে গত ৫ মাস আগে আদম ব্যবসায়ী জামাল উদ্দিন তার নিকট থেকে ২ লাখ ৮০ হাজার টাকা নেয়। বিদেশে না পাঠিয়ে টাকা নিয়ে টালবাহানা করতে থাকে। নিরুপায় হয়ে ঢাকা থেকে আদম ব্যবসায়ীকে কৌশলে বাড়িতে এনে টাকার জন্য আটকে রাখা হয়। 

যৌথবাহিনী জানায়, জামাল উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ফরিদপুর যৌথবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম তার স্বামীকে আটদিন ধরে অপহরণ করে আটকে রেখেছেন। এ অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জামালউদ্দিনকে উদ্ধার করা হয়। পরে শফিকুল ইসলাম ও জামাল উদ্দিনকে ভাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪