| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ২১:০৪:৪৩:অপরাহ্ন  |  ১০৬৪ বার পঠিত
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বিপুল আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সাইবার আইনে মামলা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে পুলিশের হাতে আসে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপসহ পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম।

পুলিশের তথ্য অনুযায়ী, চীনা ও তাইওয়ানি নাগরিকদের প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে অবস্থান নেয়। এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪