রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত বা হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৬ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ৮৯৯টি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে হাম ও এর উপসর্গে আক্রান্তের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। একই সঙ্গে নতুন করে দুই শিশুর মৃত্যুর ঘটনা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হিসাব অনুযায়ী, হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এখন এক হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০০ হলেও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ৮৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও কন্ট্রোলরুমের তথ্যের ভিত্তিতেই এসব পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম