| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১২:১৪:২৪:অপরাহ্ন  |  ২২০৪৯৩ বার পঠিত
সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সখিপুর থানা বিএনপির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা।

সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এসএমএ হামিদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার ও সাধারণ সম্পাদক মাঈদুল ইউসুফ জিসান বালা।

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে কেক কাটা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের নির্দেশনায় সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তিনি দলের নেতাকর্মীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪