| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৯৩৫

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ০৯:২৫:১৬:পূর্বাহ্ন  |  ১৭৫৪৫২৬ বার পঠিত
১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৯৩৫
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের সঙ্গে হামলায় ১২ দিনের যুদ্ধে ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র।  

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন সর্বশেষ ফরেনসিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সংঘাতে ৯৩৫ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ জন শিশু রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক বিবৃতিতে জানান, ১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার হয়েছে।

তিনি আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। এছাড়া সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি পরিষেবা ঘাঁটি, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৮ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪