| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক বহনের সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে মা-ছেলে আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ২১:১৯:৪৮:অপরাহ্ন  |  ৪১১ বার পঠিত
মাদক বহনের সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে মা-ছেলে আটক

চাঁদপুর প্রতিনিধি: মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ মা রহিমা বেগম (৫০)  ও ছেলে আব্দুল করিমকে (২৮) আটক করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লঞ্চঘাট এলাকায় সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা জব্দ করে।

আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম ও ছেলে আব্দুল করিম।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কুমিল্লার বুড়িচং এলাকা হতে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল।

পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দকৃত গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে এই মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চাঁদপুর নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসাইন বলেন, নৌ থানা পুলিশ মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪