| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে বন্যার ৯ দিন পর টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১১:০৬:০৫:পূর্বাহ্ন  |  ৭৬০৯ বার পঠিত
নেপালে বন্যার ৯ দিন পর টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে আকস্মিক বন্যার ৯ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ত্রিশূলি-৩এ হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেল থেকে তাদের উদ্ধার করেন উদ্ধারকারীরা।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া দুজন হলেন প্রকল্পের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহার্জন। উদ্ধার অভিযানে যুক্ত প্রকৌশলী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আইনপ্রণেতা শ্রীরাম নেউপানে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার প্রথমে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় কবির মহার্জনকে। টানেলের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন, এমন তথ্য পাওয়ার পর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা।

এর আগে টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। পরে ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন উদ্ধারকারীরা। উদ্ধারকারীরা আশ্বস্ত করে জানান, তারা উদ্ধারে এসেছেন; ভেতর থেকেও সাড়া পাওয়া যায়।

ঘটনার পর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী টানেলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করে।

গত ২৬ আগস্ট মধ্য নেপালের ত্রিশূলি নদী উপত্যকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ২৫২ জন নিহত হওয়ার পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই টানেলসহ বিভিন্ন স্থাপনায় আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে আসছে উদ্ধারকারী দল।


সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪