| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৯:৫০:২৮:অপরাহ্ন  |  ৮৩৫১ বার পঠিত
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় রেললাইনে মালবাহী (পাথরবাহী) একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি গফরগাঁও আসছিল। পথে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় এলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে তিস্তা, যমুনা, কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। 

ওসি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসছে। তবে এখন (সন্ধ্যা ৭টা) পর্যন্ত রিলিফ ট্রেনটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি। রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪