| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ একজন আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ২১:১৩:২৭:অপরাহ্ন  |  ৬৭৫৯ বার পঠিত
অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ একজন আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ গাজী আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  

১৩ সেপ্টেম্বর (রবিবার) সকালে নওয়াপাড়া পৌরসভার ধোপাদী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনিসুর রহমান গাজী ওই এলাকার গাজী শামসুর রহমানের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ডিএনসি যশোরের একটি দল ধোপাদী মোড় এলাকায় গাজী শামসুর রহমানের  বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে গাজী আনিসুর রহমানকে  ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দলটি। অভিযান শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪