| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১১:১৯:৫৩:পূর্বাহ্ন  |  ৫৪৯ বার পঠিত
গাংনীতে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪৮ পিস ইয়াবাসহ সাইদ হোসেন সাদ্দাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাংনী পৌরসভার বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাইদ হোসেন সাদ্দাম গাংনী বাজারপাড়ার শফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২-এর গাংনীস্থ মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গাংনী পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ সাইদ হোসেন সাদ্দামকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে।

আটক সাইদ হোসেন সাদ্দামের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪