| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন প্রসঙ্গে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১২:৩৯:৩২:অপরাহ্ন  |  ৮৯ বার পঠিত
চীন প্রসঙ্গে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:সম্প্রতি জর্ডানে চালানো ইরানের হামলায় মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন। ওয়াল স্ট্রিট জার্নালের সেই প্রতিবেদন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, ট্রাম্প বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমরাও তাদের ওপর করি।’ কিন্তু তিনি ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ইস্যুতে কিছু বলেননি।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুলাই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে জর্ডানে অবস্থিত মুওয়াফফাক সালতি এয়ার বেসের উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা মূলত আমরা যা করি, সেটাই করে।’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে বিষয়টি তুলবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শি যুক্তিসংগত আচরণ করেছেন এবং যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে যুক্তিসংগত আচরণ করছে।

নিজের সাফাই গাইতে ট্রাম্প বলেন, আপনারা জানেন তারা কী বলে? তারা বলে, চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে। আমি বলি, ঠিক আছে। আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা জর্ডানের ওই ঘাঁটিতে ১৭ জুলাই ইরানের হামলার সঙ্গে সরবরাহ করা স্যাটেলাইট ছবির যোগসূত্র পেয়েছেন। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট প্রমাণ হিসেবে দেখছেন যে যুদ্ধের সময় ইরানকে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তার সরাসরি প্রাণঘাতী পরিণতি মার্কিন সেনাদের ওপর পড়েছে।

তবে মার্কিন কর্মকর্তারা কোন চীনা প্রতিষ্ঠান এসব ছবি সরবরাহ করেছে, তা জানাননি। একই সঙ্গে তারা হামলার সঙ্গে চীন সরকার বা বেইজিংয়ের সরাসরি সম্পৃক্ততার অভিযোগও করেননি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন সফর করে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪