| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ১২:১০:২৫:অপরাহ্ন  |  ১৭৫৮৬৬২ বার পঠিত
রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি নামে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। শুরু থেকে বিষয়টিতে পূর্ব শত্রুতা বলে ধারণা করে আসছিল পুলিশ। কিন্তু দুজনকে গ্রেপ্তারের পর জানা গেল, এ ঘটনার নেপথ্যের কারণ অবৈধ ব্যবসা নিয়ে খুনিদের সঙ্গে দ্বন্দ্ব।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত চার পাঁচ মাস আগে আবু কাওসার নামে এক ব্যক্তি খুনের শিকার হন। সেই ঘটনায় নিহত রকি জড়িত বলে আবু কাওসারের আত্মীয় স্বজনরা ধারণা করেছিল। এ ঘটনায় যারা গ্রেপ্তার তাদের মধ্যে গত কয়েক মাস আগে খুনের শিকার আবু কাওসারের ভাই ও ভাগিনা রয়েছে। তারা হলেন- আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)। সোমবার মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও এই খুনের সঙ্গে আরও তিনজন জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তবে এ খুনের নেপথ্যে আর কোনো কারণ আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

লালবাগের ডিসি জসিম উদ্দিন জানান, এ ঘটনায় খুনের কারণ রকির কিছু অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল। এগুলো নিয়ে বিরোধ ছিল। এখন থেকে চার পাঁচ মাস আগে আবু কাওসার নামে একটি হত্যাকাণ্ড ঘটেছিল। আবু কাওসারের আত্মীয়স্বজনের সন্দেহ ছিল এ ঘটনায় রকি জড়িত ছিল। কিন্তু তথ্য বলছে, ওই সময় রকি জেলে ছিল। তবে সে জড়িত ছিল কিনা সেটা তদন্তে বেরিয়ে আসবে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, আবুল তালেব ও আবু বকর আপন ভাই। তাদের একটি রিকশা গ্যারেজ আছে। রকির খুনের ঘটনাটি আবু বকরের গ্যারেজের সামনের। তারা মাদারীপুরের মানুষ। তারা সেখানকার স্থানীয় নয়। তাদের সঙ্গে মাদকের দ্বন্দ্ব ছিল বিষয়টি আমরা খতিয়ে দেখব। হতে পারে এমন ঘটনা। তবে তা তদন্তে বেরিয়ে আসবে।

পুলিশ জানায়, গত ২৩ জুন স্থানীয়দের মাধ্যমে হত্যার খবরটি পায় পুলিশ। সেদিন রাত ১২টার পরে একজনকে ছুরিকাঘাত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়। পরে এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা করেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪