| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির খবরে মার্কিনদের বেশি সন্তান নেয়ার আহ্বান লেভিটের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ০০:০৩:১৮:পূর্বাহ্ন  |  ৯২১ বার পঠিত
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির খবরে মার্কিনদের বেশি সন্তান নেয়ার আহ্বান লেভিটের

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে—এমন পূর্বাভাস ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিয়ে করা, বেশি সন্তান নেওয়া এবং সন্তানদের ধর্মীয় ও দেশপ্রেমের মূল্যবোধে বড় করে তোলার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘বিয়ে করুন, আরও সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ জন্মহার ও তুলনামূলক তরুণ জনগোষ্ঠীর কারণে ২০৩৫ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ, মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ধর্মান্তরের চেয়ে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে জন্মহারের পার্থক্যই বড় ভূমিকা রাখছে। মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার নারীপ্রতি ৩ দশমিক ১, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫।

লেভিটের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রক্ষণশীল সমর্থকদের অনেকে তাঁর বক্তব্যকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে অবস্থান হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকেরা যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সন্তান লালন-পালনের খরচ এবং পরিবারের ওপর অর্থনৈতিক চাপের বিষয়টি সামনে এনেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪