রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সেসনা ৪৪১ মডেলের একটি ছোট বিমান বিধ্বস্তে ৬ জন আরোহীই নিহত হয়েছেন।রোববার (২৯ জুন) সকালে বিমান বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
নিহতরা হলেন- লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), তাদের ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪) এবং পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) ও কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রিভেনা এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ‘দুর্ঘটনার শিকার বিমানের আরোহীদের কেউ আর বেঁচে নেই।’
ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, বিমানটির গন্তব্য ছিল মন্টানার বোজেম্যান।” এদিকে, সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ‘বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।’
রিপোর্টার্স২৪/সোহাগ