| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ২৩:২১:২৯:অপরাহ্ন  |  ১৭৩৩৯৩৮ বার পঠিত
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি
ছবির ক্যাপশন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি

স্টাফ রিপোর্টার: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

জান্নাত-উল-ফরহাদ বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সরকার কারাবিধি ৫৬৯ মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে সম্প্রতি মুক্তি প্রদানের আদেশ দিয়েছে।

‘টুয়েন্টি ইয়ার্স রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪