| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ২৩:২৯:০১:অপরাহ্ন  |  ১৭৬১১০০ বার পঠিত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ছবির ক্যাপশন: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যে কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে। খবর টাইমস অব ইসরায়েলের।এদিকে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন সক্রিয় করা হয়।

এ ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪