স্টাফ রিপোর্টার: রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর ৫টার দিকে তারা ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের পাঁচটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রিপোর্টার্স২৪/সোহাগ