| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ০১:৩৯:৪৭:পূর্বাহ্ন  |  ১৭৭৩০৪৭ বার পঠিত
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি
ছবির ক্যাপশন: সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত জটিল নিষেধাজ্ঞার কাঠামো ভেঙে দেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার জারি করা আদেশে ‘সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম এবং দেশের সামাজিক বন্ধন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ’ প্রতিষ্ঠানগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। 

আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ছয় মাসেরও বেশি সময় পর এই পদক্ষেপ দেশটিতে বিনিয়োগের পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে। একটি ঐক্যবদ্ধ সিরিয়া, যা সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না এবং এর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা অঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে সহায়তা করবে। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ ও তাঁর সহযোগী, আইএস, ইরান এবং তার মিত্রদের ওপর আরোপিত সিরিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।

রয়টার্স জানায়, ইরানের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল এখন দীর্ঘদিনের শত্রু সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। ইসরায়েলের নেতারা বলেছেন, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে দেশটির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪