| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ০৩:৪৪:০৫:পূর্বাহ্ন  |  ১৭৭০১৬৬ বার পঠিত
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মোরশেদ আলম তানিম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহতের মামা তারেক হোসেন জানান, মঙ্গলবার রাতে তারা জানতে পারেন চকবাজারের বাককুশা বাজারের সামনে তানিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কে বা কারা তানিমকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

তিনি আরও জানান, তানিম লক্ষ্মীপুরের রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামেন ফিরোজ আলমের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪