| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১২:১৭:১৪:অপরাহ্ন  |  ৭৬৯ বার পঠিত
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম আরও কিছুটা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১.৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনে মতো বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম।

এর আগের সেশনে তেলের বাজার চার শতাংশ বৃদ্ধি পেলেও সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির পর এই দরপতন ঘটে। তবে সংঘাত সমাধানের পথ নিয়ে দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের ফারাক ও মতপার্থক্য রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪