| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৪:৪৩:৪৯:অপরাহ্ন  |  ৩৭১ বার পঠিত
নওগাঁয় বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল রোববার সকাল ৬টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করার অভিযোগ ওঠে সিএনজি চালকদের বিরুদ্ধে।

মারধরে গুরুতর আহত বাসচালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা। ফলে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অনেকে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন। এতে সময়ও বেশি লাগছে বলে জানান যাত্রীরা।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে অনেক চালক এ নিয়ম না মানায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রায়ই বাস শ্রমিকদের সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে।

তাদের আরও অভিযোগ, আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরাও।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪