| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৬:১০:৩২:অপরাহ্ন  |  ৭৮৩ বার পঠিত
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কামরুল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  দিবাগত রাত প্রায় ১২ টার দিকে ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল স্থানীয় একটি কিশোর গোষ্ঠীর নেতৃত্ব দেন। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তদন্তের আগে কোনো মন্তব্য করা হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪