| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মোটরসাইকেল শোডাউন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৭:৫০:১৭:অপরাহ্ন  |  ৩৫৬ বার পঠিত
কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মোটরসাইকেল  শোডাউন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা জানান দিতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী মন্ডল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিয়ালা বাজারে ২ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়। বিয়ালা বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে মাত্রাই বাজার ঘুরে পুনরায় বিয়ালা বাজারে এসে শেষ হয়।

আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় ৫০০টি মোটরসাইকেল ও শতাধিক অটোরিকশাসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

শোডাউনে মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ, মাত্রাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোডাউনে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী মন্ডল বলেন, আমি বিএনপির একজন নির্যাতিত ও নিপীড়িত ব্যক্তি। আজকের এই জনসমাগমই ইয়াকুব আলীর জনপ্রিয়তার প্রমাণ। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, বিএনপি থেকে মনোনীত ও নির্বাচিত হলে মাত্রাই ইউনিয়নকে জেলা তথা দেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি জীবনের বাকি সময় জনগণের সেবায় উৎসর্গ করতে চাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪