| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৭:০৩:১৮:অপরাহ্ন  |  ৫৩৪ বার পঠিত
নেত্রকোণায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামের কামাল উদ্দিন তালুকদারের ছেলে। 

আজ বুধবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিটি দেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী রনি বেগম (৩২) জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। প্রায় আট মাস আগে তার স্বামী তাকে তালাক দেওয়ার পর তিনি চার বছর বয়সী ছেলে রাফিকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় প্রতিবেশী রবিন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ভুক্তভোগী বাড়ির পাশের এলাকায় গেলে রবিন তাকে ইশারায় ডেকে নেন। পরে স্থানীয় নয়ন মিয়ার একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় এক নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে রবিন ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। পরে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. রফিক মিয়া বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। পরে এসআরবি-১, উত্তরা, ঢাকার সহায়তায় বুধবার রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রবিন মামলার ঘটনার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪