| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সদরদপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করলে ব্যবস্থা

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৩:৫৮:২৮:অপরাহ্ন  |  ১৬৮৩৫৪২ বার পঠিত
সদরদপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করলে ব্যবস্থা
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সদরদপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করতে সার্কেল অফিসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সংস্থাটি।

বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাসের গত ৩০ জুন স্বাক্ষর করা নির্দেশনায় এ কথা জানানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অসাধু মোটরসাইকেল আমদানিকারক সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) অবস্থায় মোটরসাইকেল আমদানি করে তার আমদানি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ১৬৫ সিসির বেশি সিসি সম্পন্ন মোটরসাইকেলকে ১৬৫ সিসি, বা তার চেয়ে কম সিসি বিশিষ্ট মোটরসাইকেল হিসেবে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড় করা হচ্ছে এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বন্ধে বিআরটিএ সদর কার্যালয় থেকে মোটরসাইকেলের সব কাগজপত্র যাচাই বাছাই করে সিবিইউ বা এসকেডি অবস্থায় আমদানি করা মোটরসাইকেলগুলোর চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ও বিআরটিএ আইএস এ আপলোড করা হবে। তার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিসগুলো রেজিস্ট্রেশন দেবেন।

তাই, আগামী ৩১ জুলাইয়ের পর থেকে সিবিইউ/এসকেডি অবস্থায় আমদানি করা সব মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যানে অনুমোদন রয়েছে। এটির ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪