| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌলিক পরিবর্তণের জন্য জনগণের ম্যান্ডেট সংসদে আসুন : আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৪:০১:০৩:অপরাহ্ন  |  ১৬৪৪২৪২ বার পঠিত
মৌলিক পরিবর্তণের জন্য জনগণের ম্যান্ডেট সংসদে আসুন : আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সংখ্যানুপাতিক নির্বাচনী (পিআর) পদ্ধতির দাবি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি এরকম কোন ইচ্ছা থাকে, তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসুন। যেকোন বিষয়ে মৌলিক পরিবর্তণের জন্য জনগণের কাছে যেতে হবে। সংসদের মাধ্যমে সেটা পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোন বিষয় হতে পারে না।

বুধবার (২ জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ জণ অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, আম জনতা দল ও গণতান্ত্রিক বাম ঐক্যর সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

পিআর পদ্ধতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোন কথা নাই। এত বড় পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দল সংসদে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদে পাশ করতে হয়েছে।

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। আমরা একটা কথা বারবার বলছি-সব বিষয়ে ঐকমত্য হবে না, আমরা বাকশাল করতে যাচ্ছি না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব বিষয়ে সংস্কার হবে। এর বাইরে যেগুলো থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে সেটা করতে হবে।

লিয়াজোঁ কমিটির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, যারা আমাদের রাজপথে ছিল, তাদের সঙ্গে আমরা আবার কথাবার্তা বলছি। আমাদের ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন বলে কথা নয়, ৩১ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐকমত্য-এটা আমরা কীভাবে আগামী দিনে বাস্তবায়ণ করব..নির্বাচন পরবর্তি জনগণ যদি আমাদের রায় দেয়, সবাই মিলে এটা বাস্তবায়ণ করতে হবে।

তিনি বলেন, যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলা হয়েছে, ইতোমধ্যে সেই নির্বাচনের কর্মকান্ড শুরু হয়ে গেছে। লন্ডনের যে মিটিং হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন এবং ৩১ দফা বাস্তবায়ণের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪