| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্কুলছাত্র গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২৩:৩১:১৬:অপরাহ্ন  |  ৯৬ বার পঠিত
শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্কুলছাত্র গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রকেে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার একটি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই শিক্ষার্থী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী স্কুলে গিয়ে তাকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় শিক্ষকরা বাধা দিলে তারা ফিরে যান। পরে ক্লাস ছুটি হলে আমিনপুর থানা পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীকে আটক করে।

ওসি হুমায়ুন কবির জানান, ওই শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪