| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের যাত্রা শুরু, প্রথম রাষ্ট্রদূত নূরে আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ২৩:২৬:০০:অপরাহ্ন  |  ১০১ বার পঠিত
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের যাত্রা শুরু, প্রথম রাষ্ট্রদূত নূরে আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জা‌নি‌য়ে‌ছে, ডাবলিন শহরের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাস তার প্রশাসনিক কাজ শুরু করেছে। আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনে যোগদান করেছেন। তিনি শিগ‌গিরই আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

দূতাবাস জানায়, বর্তমানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন। দূতাবাস পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনসুলার সেবা শুরু করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪