| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৩:১৩:১৬:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
গুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: শুক্রবার (২ অক্টোবর) বগুড়ার কলেঅনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সদর পশ্চিম জোন আয়োজিত কর্মী শিক্ষা শিবির সদর পশ্চিম জোন পরিচালক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদর পশ্চিম জোন টিম সদস্য এনামুল হক রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

 বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আলী আলম, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট আল আমিন, জেলা প্রচার সম্পাদক নুর মোহাম্মাদ আবু তাহের, মাওলানা হেদাইতুল ইসলাম, কারী মাওলানা মামুনুর রশীদ।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি বলেন, কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম কায়েমের আন্দোলনকে আরও জোরদার করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনে ইসলামের পূর্ণাঙ্গ সুফল থেকে বঞ্চিত। 

তিনি আরো বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এমন একদল ত্যাগী ও আদর্শবান কর্মী প্রয়োজন, যারা নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলবেন এবং দ্বীন প্রতিষ্ঠার এই মহান কাজে জান ও মাল দিয়ে আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪