| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১২:৪৫:২৩:অপরাহ্ন  |  ৭৩৫ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

রিপোর্টার্স২৪ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো রদবদল করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর ) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

তবে এর আগে ১৬ ও ১৭ (শুক্র-শনিবার) অক্টোবর সাপ্তাহিক ছুটি। এর ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষেই ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর (রোববার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪