| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ কার্বন নি:সরণ কমানোর প্রস্তাব ইইউ’র

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৫:০৯:৪৬:অপরাহ্ন  |  ১৬৭২৩৭৮ বার পঠিত
২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ কার্বন নি:সরণ কমানোর প্রস্তাব ইইউ’র
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নি:সরণ ৯০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। তবে এই পরিকল্পনা অনুমোদনের আগে সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ বিবেচনায় নমনীয়তার সুযোগ রাখা হয়েছে।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, বহুল প্রতীক্ষিত এই লক্ষ্য নির্ধারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

যেসব দেশ আপত্তি জানাতে পারে, তাদের সমর্থন পেতে ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে, ২০৩৬ সাল থেকে সদস্য দেশগুলো ইউরোপের বাইরের প্রকল্পে বিনিয়োগ করে অর্জিত কার্বন ক্রেডিটের সর্বোচ্চ তিন শতাংশ নিজেদের নিঃসরণ কমানোর হিসাবে গণনা করতে পারবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪