| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবলীগ নেতা রনি দুবাইয়ে, রাজশাহীতে ঘেরাও নাটক’ ফোনে বললেন: “আমাকে খুঁজে লাভ নেই”

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৬:৫৪:২০:অপরাহ্ন  |  ১৭৫৪৩৮৮ বার পঠিত
যুবলীগ নেতা রনি দুবাইয়ে, রাজশাহীতে ঘেরাও নাটক’ ফোনে বললেন: “আমাকে খুঁজে লাভ নেই”
ছবির ক্যাপশন: রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি: ৫ আগস্টের পর ভারত হয়ে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। রনির এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অথচ তাকে ধরতে গত বুধবার (২ জুলাই) দুপুর থেকে রাজশাহী শহরের পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ঘেরাও করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ খবর ছড়িয়ে পড়ার পর ভবনটিতে উপস্থিত হয় পুলিশের একটি দলও এবং শুরু হয় তল্লাশি। এই সময়েই একটি মোবাইল ফোনকলে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর সঙ্গে কথা বলেন যুবলীগ নেতা রনি। ফোনে রনি জানান:

“ডিকো ভাই, আপনারা এত কষ্ট করছেন! আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। সময় হলে আমি নিজেই আত্মসমর্পণ করব।” ডিকো উত্তরে বলেন “আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আত্মসমর্পণ করুন। নিজের দোষ স্বীকার করুন। আমরা আপনার জন্য দোয়া করি।” ফোনালাপের একপর্যায়ে ডিকো জানতে চান, সিটি করপোরেশনের আলোচিত অস্ত্রটি রনির ছিল কি না। উত্তরে রনি বলেন: “ভাই, কোথায় আমার হাতে অস্ত্র দেখেছেন? ভিডিওতে দেখান, ছবিতে দেখান। আমার হাতে অস্ত্র নাই।”

ডিকো পাল্টা বলেন, “রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি।” রনি জবাবে বলেন,“বাজে কথা। শেষে রনি বলেন: “আমরা মুসলমান, মরতেই হবে। যদি অন্যায় করে থাকি, আল্লাহ বিচার করবেন। ভালো থাকেন ভাই, দেখা হবে ইনশাল্লাহ।” রনির এই ফোনালাপের পরই নেতাকর্মীরা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সন্ধ্যায় যুবদল নেতা ডিকো সাংবাদিকদের বলেন, “এইমাত্র রনি আমাকে ফোন করেছে। আমরা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলাম। মনে হলো, এই অভিযানে রনি খুব কষ্ট পেয়েছে।”

এ বিষয়ে রনির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকার পতনের কয়েক মাস পর আমি দেশত্যাগ করি। এরা কোনোদিন আমার সামনে আসার সাহস পায়নি। এখন ফাঁকা মাঠে না জেনে-শুনে বাড়ি ঘেরাও করছে। হয়তো তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। তবে দেশের মানুষ এখন বুঝে ফেলছে ,আওয়ামী লীগ আর বিএনপি-জামায়াতের মধ্যে পার্থক্য কোথায়।”

রনির এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন ৫ আগস্টের পর রনি ভারত হয়ে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তাকে রাজশাহীর কোনো বাড়িতে পাওয়া যাবে এটা ভাবারই কোনো যৌক্তিকতা নেই। বিএনপির নেতাকর্মীদের হয়তো কষ্ট হচ্ছে, সে কারণেই রনি নিজেই ফোন করে বলেছে: ‘আমাকে খুঁজে লাভ নেই, আমি অনেক দূরে।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪