| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনদুর্ভোগ ও নাগরিক সেবা নিয়ে উজিরপুরে সাংবাদিক-এসিল্যান্ড মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৬:৫১:৩৫:অপরাহ্ন  |  ৫০৭ বার পঠিত
জনদুর্ভোগ ও নাগরিক সেবা নিয়ে উজিরপুরে সাংবাদিক-এসিল্যান্ড মতবিনিময়

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জনদুর্ভোগ ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর পৌরসভায় পৌর প্রশাসকের কার্যালয়ে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, পৌরসভার নাগরিক সেবা, সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতাসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে যেসব সমস্যা ও ভোগান্তির মুখোমুখি হচ্ছেন, সেগুলো প্রশাসনের কাছে তুলে ধরেন।

আলোচনায় জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভূমি ও পৌরসভার সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না বলেন, জনস্বার্থে প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও ভোগান্তির বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসনের কাছে তুলে ধরা হবে।

এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়াম, সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, নির্বাহী সদস্য কল্যাণ কুমার চন্দ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র হাজারী, সদস্য আসাদুজ্জামান সোহাগ, গোলাম মোস্তফা আকাশ, রফিকুল ইসলাম হিমেল, সাংবাদিক মেহেদী হাসান ভুইয়া, নিয়াজ মাহমুদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪