| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা

বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৮:৩৮:০২:অপরাহ্ন  |  ২২৬ বার পঠিত
বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

বগুড়া প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। শিক্ষকের পাশে, পেশাগত সুরক্ষার মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার ৬০ বছর শীর্ষক প্রতিপাদ্যে কর্মসূচি পালন করে জেলা শিক্ষা অফিস। 

সোমবার জেলা প্রশাসক কার্যালয় চত্বর বটতলায় বেলুন-ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করা হয়। শহরের পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন। শিক্ষকের সুরক্ষা, সামাজিক মর্যাদা, পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। 

প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, জ্ঞানভিত্তিক, মানবিক, উন্নত সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। পরিবর্তিত সময় এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। শিক্ষা বিভাগের কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪