| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৭:০৩:৪৩:অপরাহ্ন  |  ৪৮২ বার পঠিত
নাটোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নাটোর প্রতিনিধি: শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা সুরক্ষায় ৬০ বছর মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রুপদান এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।  

সোমবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও নাটোর সদরের আয়োজনে ফুলবাগান হ্যালিপাড মাঠের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার,  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আজাহার আলী, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সময বক্তারা বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে আমরা দেশের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষকদের যথাযথ মর্যাদা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হবে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪