| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিসিপিএ'র উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৯:৪৭:০৬:অপরাহ্ন  |  ১১০০ বার পঠিত
বগুড়ায় বিসিপিএ'র উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর বিভাগীয় চ্যাপ্টার বগুড়ার আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে এনজিও ফোরাম বগুড়া এর হলরুমে আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। এই কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (এডিডি-পিপি) কৃষিবিদ এখলাস উদ্দিন সরকার।

এই প্রশিক্ষণে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন বিসিপিএ ঢাকার প্রশিক্ষক কৃষিবিদ দেবাশীষ চ্যাটার্জী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিপিএ বগুড়ার কনভেনার মোঃ কামরুজ্জামান, সেক্রেটারি সাইফুদ্দীন আহম্মেদ, ট্রেজারার বাবর আলী, সদস্য নুর মোহাম্মদ তালুকদার, আতিকুর রহমান, গোলাম রব্বানী, সারোয়ার হোসেন, মাইনুল ইসলাম, বোরহান উদ্দিন পিকে। 

কৃষক প্রশিক্ষণে রোগমুক্ত, উন্নত জাতের বীজ ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, ফসল উৎপাদনের প্রতিটি ধাপে নিরাপত্তা, গুণগত মান, পরিবেশের ভারসাম্য এবং কৃষকের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪