| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে পুজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১২:২৪:০১:অপরাহ্ন  |  ৪০৪ বার পঠিত
কোটচাঁদপুরে পুজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরে পূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা করা হয়।

কোটচাঁদপুরে পূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়েছে।

বৃহস্পতিবার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন,কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) গোকুল অধিকারী,কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক শিক্ষক আব্দুল আজিজুর রহমান ,জামাতয়াত নেতা মোয়াবিয়া হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার ৪৫ টি দূর্গা মন্দিরে সভাপতি সম্পাদকরা। এ বছর মন্ডপগুলোর মধ্যে ৭ টি ঝুঁকিপূর্ণ ও ১ টি অধিক ঝুঁকিপূর্ন পূজা মন্ডপ ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা।

এর জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে মন্ডপগুলোর জন্য। আর সাধারণ পূজা মন্ডপগুলোর জন্য থাকছে নারী ও পুরুষ  আনসার সদস্য। এ ছাড়া নিরাপত্তায় পূজা মন্ডপগুলোয় থাকছে সিসি ক্যামেরা। আরও থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোবাইল টহল টিম,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থাকছে নিয়ন্ত্রণ কক্ষ। যেখান থেকে পূজার কয়দিন সার্বক্ষনিক পূজা মনিটরিং করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪