বগুড়া প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা ২০২৫ সুষ্ঠভাবে আয়োজনে রাজশাহী বিভাগের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতি: দায়িত্ব) মো: জিয়াউর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উলিপুর আমিরিয়া সমতূল্যা মহিলা কামিল মাদ্রাসা শেরপুর বগুড়া অধ্যক্ষ আব্দুল হাই বারী, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা অধ্যক্ষ ড. ইমরান হোসাইন, জমহুরিয়া কামিল মাদরাসা নাটোর অধ্যক্ষমো: আখতার হোসাইন, পাবনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আনসারুল্লাহ, শেরপুর শহিদিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ হাফিজুর রহমান, ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসা বগুড়ার গভর্নিং বডির সহ সভাপতি সাব্বির আহমাদ ওসমানী প্রমূখ।
ড. মাওলানা আব্দুল বারী রশিদীর পরিচালনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মহাস্থান শাহ সুলতান বলখী (রহ:) ফাজিল মাদরাসা বগুড়ার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠান শেষে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদ্রাসা ক্যাম্পাসে সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেইসাথে সকল অধ্যক্ষদের স্ব স্ব মাদরাসায় বৃক্ষরোপনের জন্য নির্দেশনা প্রদান করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব