| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফারাক্কা চুক্তি নবায়ন করলেই ভারতের বন্ধুত্বের প্রমাণ মিলবে: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১৫:৪৪:১২:অপরাহ্ন  |  ৫০৬ বার পঠিত
ফারাক্কা চুক্তি নবায়ন করলেই ভারতের বন্ধুত্বের প্রমাণ মিলবে: প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভারত গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন এবং দেশটির সঙ্গে সংযুক্ত ৫৪টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যা অনুযায়ী বণ্টনের মাধ্যমে প্রমাণ করবে, তারা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র।

রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল। গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করা হলে সেই বিতর্কের অবসান ঘটবে। এর মাধ্যমে ভারত প্রমাণ করতে পারবে, তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের বন্ধু।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

মীরগড়ের কাঠের সেতু এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ায় প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান স্থানীয় বাসিন্দারা।

এর আগে গত বুধবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে।

সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

সেতুটি নির্মিত হলে করতোয়া নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের কাজে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত লিফলেট বিতরণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪