| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৬:১৮:০২:অপরাহ্ন  |  ৭৭২ বার পঠিত
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ভজন চন্দ্র সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী মডেল থানার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ভজন চন্দ্র সরকার নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুভাষ চন্দ্র সরকার এবং মায়ের নাম সুমিত্রা রানী সরকার।

এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে শনাক্ত করা হয়। সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন অভিযানিক দলের সদস্যরা।

এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভজন চন্দ্র সরকার নরসিংদী মডেল থানার একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। নরসিংদী মডেল থানার মামলা নম্বর ২৫ (০২) ২০২৩-এর সূত্রে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দায়ের করা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ভজন চন্দ্র সরকারকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। গ্রেপ্তারের পর তাঁকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪