| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ রূপায়ন টাউনে দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:৩৭:০৩:অপরাহ্ন  |  ৪২২ বার পঠিত
নারায়ণগঞ্জ রূপায়ন টাউনে দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় রূপায়ন টাউনে বসবাসকারী ইরফান মিয়া ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে প্রতারণা এবং বাড়িভাড়াসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভূইগড়ে রূপায়ন টাউনবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মানফা এন্টারপ্রাইজের ম্যানেজার ও সাবেক পুলিশ সদস্য মোহাম্মদ বিপ্লব মিয়া অভিযোগ করেন, গত ৫ অক্টোবর ইরফান ও রাজিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন। এতে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিপ্লব মিয়ার দাবি, ওই দম্পতির কাছে ফ্ল্যাটের মালিকের বাড়িভাড়া বাবদ ১ লাখ ১৯ হাজার টাকা, সার্ভিস চার্জ বাবদ ৪১ হাজার ৭০০ টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ ৩৩ হাজার টাকা বকেয়া রয়েছে। এসব পাওনা নিয়ে বৈঠকের একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে লাইভ সম্প্রচার শুরু করেন। পরে তাঁদের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ করা হয়। লাইভে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে তাঁরা চুরির অভিযোগ করেছেন বলে দাবি করেন বিপ্লব।

তিনি আরও দাবি করেন, ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকার অন্তত ৭০ জন তাঁদের সঙ্গে যোগাযোগ করে ওই দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়েছেন। তাঁদের মধ্যে নরসিংদীর ৩১ জন ও মুন্সিগঞ্জের চারজন রয়েছেন। রূপায়ন টাউনের একাধিক বাসিন্দাও অভিযোগ করেছেন বলে জানান তিনি।

ঢাকা প্রপার্টি সার্ভিসেস লিমিটেডের সিনিয়র ফ্যাসিলিটিজ ম্যানেজার মো. শাহিন সারোয়ার বলেন, রূপায়ন টাউনে বসবাস শুরু করার পর থেকে ইরফান ও রাজিয়ার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির অভিযোগ আসতে থাকে। বিষয়টি নিয়ে দম্পতিকে একাধিকবার অফিসে ডেকে সতর্ক করা হয় এবং ফ্ল্যাটের মালিককেও জানানো হয়।

তাঁর অভিযোগ, একপর্যায়ে ওই দম্পতি সার্ভিস চার্জ, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেন। ফ্ল্যাটের ভাড়াও বকেয়া পড়ে। পাওনা পরিশোধের আলোচনায় তাঁদের ১৫ অক্টোবরের মধ্যে টাকা দিতে বলা হলে তাঁরা উত্তেজিত হয়ে লাইভ সম্প্রচার শুরু করেন।

ওই সময় চাঁদা দাবি বা অস্ত্রশস্ত্র নিয়ে আসার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন শাহিন সারোয়ার। তিনি বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে তাঁরা উল্টো হয়রানিমূলক মামলার মুখে পড়েছেন। তাঁর বিরুদ্ধেও চুরির মামলা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় অন্য অভিযোগকারীরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪