| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সূত্রাপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে সুপারভাইজার নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০১৭৮ বার পঠিত
সূত্রাপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে সুপারভাইজার নিহত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর সূত্রাপুরে ভিক্টোরিয়া পার্কের সামনে পার্কিং করার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে বেলায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আজমেরি পরিবহন বাসের সুপারভাইজার ছিলেন। তার  গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। 

সোমবার (৫ মে) রাত পৌনে ১২টা দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাশেদ ইসলাম বলেন, সোমবার রাতে ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাস ধোয়া মোছার কাজ করছিলেন বেলায়েত। এ সময় অন্য একটি বাস পেছনে পার্কিং করার সময় বেলায়েতকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই ঘটনায় হাসপাতাল থেকে ঘাতক গাড়ির চালক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। বিষয়টি সূত্রাপুর থানা পুলিশ তদন্ত করছে।

রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪