| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম প্রদর্শনীর উদ্বোধন করেন মসিক প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২২:১৫:২৯:অপরাহ্ন  |  ৬৮৫ বার পঠিত
দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম প্রদর্শনীর উদ্বোধন করেন মসিক প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি: দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র‍্যাপিড রেসপন্স বিডি আয়োজিত অগ্নিনির্বাপণ, ভূমিকম্প মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর কাঠগোলা বাজারে আয়োজিত এ প্রদর্শনীর মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদান, অগ্নিনির্বাপণ, ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। এ সময় ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা ও সদস্যরা এবং র‍্যাপিড রেসপন্স বিডি সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪