| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২২:২৩:১৩:অপরাহ্ন  |  ৬৫৬ বার পঠিত
ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় আয়োজনের খোঁজখবর নেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীতে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এর সহধর্মিণী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সহ প্রমুখ। 

 ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি ধর্মসভা মন্দিরে পূজামন্ডব পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সকলকে শুভেচ্ছা জানান এবং আনন্দ মুখরিত পরিবেশে শান্তিপূর্ণ উদযাপন ও প্রার্থনা আহবান জানান। এ সময়  উপস্থিত ছিলেন দুর্গাবাড়ি ধর্মসভা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক শংকর সাহা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪