| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় অধ্যাপক ড. বেল্লাল হোসেনকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৮:২৩:০৩:অপরাহ্ন  |  ১১১২ বার পঠিত
রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় অধ্যাপক ড. বেল্লাল হোসেনকে সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কলেজ পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও ইতিহাস গবেষক প্রফেসর ড. বেল্লাল হোসেন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক প্রফেসর ড. বেল্লাল হোসেন সরকারের হাতে তাঁর ছবিসংবলিত স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম রাজিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম এবং অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ও বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার জানান, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সরকার প্রফেসর ড. বেল্লাল হোসেন সরকারকে কলেজ পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে। শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি তিনি ইতিহাস গবেষণা ও সামাজিক অঙ্গনেও সুনাম অর্জন করেছেন।

তিনি বলেন, গুণী ও আলোকিত মানুষকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শিক্ষা ও গবেষণায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডা. মতিউর রহমান, বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. এএইচএম মশিহুর রহমান ও আনোয়ারুল করিম দুলাল, জজকোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, ড. মাসুদ মবিন, ড. শাকিল আহমেদ, জুলফিকার আলী ভুট্টো, অধ্যাপক ড. হারুন আল রশীদ, অধ্যাপক ড. শিবলুর রহমান, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, জাহিদুর রহমান, রুবেল রানা, সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, আস্তারী রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪