| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের হামলা, আহত ২ পুলিশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৮:২৪:৫৬:অপরাহ্ন  |  ৭৫৩৩ বার পঠিত
গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের হামলা, আহত ২ পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত ও গাড়ী ভাংচুর করা হয়েছে।

আজ শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্ব বেশ কয়েকজন মিছিল নিয়ে পুলিশের উপর হামলা করে। 

এ সময় সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরম হামলার মুখে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে সরে যায়। আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের সাথে জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে  অভিযান চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪