| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসির ফল প্রকাশের তারিখ পিছিয়েছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৪:৫৭:৫৯:অপরাহ্ন  |  ৫৯৯ বার পঠিত
এইচএসসির ফল প্রকাশের তারিখ পিছিয়েছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ অক্টোবর শনিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪