| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৫:২১:৪৭:অপরাহ্ন  |  ৭১৬ বার পঠিত
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ৩ নম্বর কুচুন্দী ইউনিয়নের বেলনগর হাঁস খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল্লাহ শেখ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে মধুখালী বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মিজানুর রহমান একটি হিরো হোন্ডা মোটরসাইকেলে মাগুরা থেকে ওয়াপদা বাজারের দিকে যাচ্ছিলেন। বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। নিহত আব্দুল্লাহর মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪