| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোকো স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১৯:৫৩:০৬:অপরাহ্ন  |  ৫৫৩৯ বার পঠিত
বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোকো স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ খেলায় সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ফুটবল ম্যাচকে ঘিরে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

খেলায় সভাপতি একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ দলের হয়ে আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, ইমরান হোসেন, শফিউল আলম শাফিন, আনিসুল হক, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সোবহান হোসেন, মাহমুদুল হাসান জিতু, অ্যাডভোকেট মাসুম মিয়া, আদিল শাহরিয়ার গোর্কি, সৌরভ হাসান শিবলু, অতুল চন্দ্র দাস, তৌহিদুর রহমান তৌহিদ, শাহ আলম, রাশেদুল ইসলাম, মোহাব্বত আলী, আনোয়ার হোসেন, মওদুদ সওদাগর সন্তু ও বেলাল হোসেনসহ অন্য খেলোয়াড়েরা।

অন্যদিকে, সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে সাদা দল মাঠে নামে। এ দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, জাকির হোসেন রাকিব, মোসলেম উদ্দিন স্বপন, মিনহাজুল ইসলাম তুহিন, সোহাগ মাহমুদ, মাহাতাব, শফিউল আলম হেলাল, শফিকুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, মোমিন, আশরাফুল আলম আপেল, সাব্বির আহম্মেদ, কামরুল হাসান ঝিনুক, মেহেদী হাসান জুম্মান, হামিদুর রহমান হিমেল, সজল হোসাইন রহমত, মোহিন মিজান, নাদিম মাহমুদ, জাকারিয়া মাসুদ ও মিনহাজসহ অন্য খেলোয়াড়েরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে যুবদলের নেতাকর্মীরা খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্যের বার্তা তুলে ধরেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪